ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা) আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৮ জন। এর আগে ১২ জুলাই বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগে ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102