ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলে দেওয়া হলো তাজমহল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতের ঐতিহ্যবাহী তাজমহলসহ সব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুন) থেকে দর্শনার্থীরা এসব স্থাপনায় প্রবেশ করতে পারবেন। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আঘাত থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের উদ্যোগের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। এ ছাড়া প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। স্থাপনাগুলোতে কোনো টিকিট বিক্রি হবে না।

আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানান, একই সময়ে কেবলমাত্র ৬৫০ জন দর্শনার্থীকে তাজমহল ও এর আশপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে।

স্বাভাবিক সময়ে এই স্মৃতিস্তম্ভে দৈনিক প্রায় ২০ হাজার দর্শনার্থী আসতেন। করোনা মহামারি আঘাত হানার আগে, বছরে প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষ এখানে বেড়াতে যেতেন।

ভারতের উত্তরাঞ্চলের শহর আগ্রায় ১৭০০ শতাব্দীতে মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে এই স্থাপনাটি নির্মাণ করেন।
করোনার সংক্রমণ ঠেকাতে গত এপ্রিলের শুরুর দিকে তাজমহলে দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102