ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলে দেয়া হলো নয়াপল্টনের সড়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত
ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার পর এ রাস্তা খুলে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ জানায়, নিরাপত্তার স্বার্থে এ রাস্তায় চলাচল বন্ধ করা হয়েছে। রাস্তার দুই পাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে সকাল থেকে। তবে সাধারণ মানুষ তাদের পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত কর‍তে পারবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, নাইটিংগেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত এ সড়কের সঙ্গে সংযুক্ত বিভিন্ন অলিগলি, অসংখ্য অফিস রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ কাগজপত্র দেখিয়ে তাদের অফিস ও দোকান খুলতে পারবেন।

তবে বিকেল ৪টার পর রাস্তা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102