ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে খেলতে মাঠেই মৃত্যু বাংলাদেশি ফুটবলারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৫৮ বার পঠিত

রোববার ভারতের পূর্ব হিমালয়ের পাদদেশের ডুয়ার্সের গয়েরকাটা স্কুল মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদহের একটি ফুটবল দল।

সেই ম্যাচে খেলতে খেলতেই হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন বাংলাদেশের ফুটবলার রশিদ খান। মাঠে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।

উন্নত চিকিৎসার জন্য রশিদ খানকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কী কারণে বাংলাদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা শুরুর পর মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক খেলোয়াড়। বীরপাড়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ মোট ১২টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102