ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে গিয়ে পুকুরে ডুবলো ভাইবোন, একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়িতে খেলার সময় পুকুরে ডুবে যায় ভাইবোন। এতে মিরাজ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিরাজ মিয়া ওই গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিশু মিরাজ মিয়া ও তার ছোটবোন রুকাইয়া আক্তার (৩) বাড়ি পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় সবার অজান্তে ভাইবোন পুকুরে ডুবে যায়।

টের পেয়ে বাড়ির আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে। তবে এরই মধ্যে মিরাজ মারা যায়। রুকাইয়াকে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102