ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে গিয়ে আহত শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৬ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে টগবগে গরম দুধে পড়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রুদ্রনীল ঘোষ (০৫)।

চার দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থেকে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।

রুদ্রনীল ঘোষ মধুপুর পৌর শহরের ঘোষ পল্লীর প্রকাশ ঘোষের ছেলে।

গত শনিবার বড় ভাই ইন্দ্রনীলের (৭) সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ দই তৈরির গরম দুধের পড়ে আহত হয় রুদ্রনীল ঘোষ।

শিশুটির চাচা হারাধন ঘোষ জানান, দগ্ধ শিশু রুদ্রনীল ঘোষকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় করা হয়। ৫২ শতাংশ দগ্ধ শরীরে রুদ্র ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুরকোলে ঢলে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102