ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে নামার আগে জোড়া সুসংবাদ ব্রাজিলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আজ মুখোমুঝি ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। খেলতে নামার আগে জোড়া সুসংবাদ পেলেন তিতের শিষ্যরা।

বিশ্বকাপের শুরু থেকেই দুঃসংবাদ ভর করছিল ব্রাজিল শিবিরে। দলের নিউক্লিয়াস নেইমার প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। চোট এতটাই গভীরে ছিল যে, তার বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।

ক্যামেরুনের বিপক্ষে শেষ ম্যাচে হারের দগদগে ক্ষতও বহন করতে হচ্ছিল তিতে শিষ্যদের। ‘বি’ টিম নিয়ে মাঠে নেমে দর্শকদের হতাশ করেছিলেন আলভেজরা।

এদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফুটবলের রাজা পেলে। তার মৃত্যু সংবাদ পাওয়ার অপেক্ষায়।

শঙ্কাগুলো অবশেষে দূরীভূত হতে চলেছে। ব্রাজিল থেকে সুসংবাদ এসেছে পেলের শারীরিক অবস্থার। পেলে জানিয়েছেন তিনি দলের খেলা দেখছেন। ব্রাজিলের খেলা তাকে শক্তি জুগিয়েছে।

আবার এদিকে টিম ডাক্তার জানাচ্ছেন, নেইমার সুস্থ হয়ে উঠেছেন, অনুশীলন করছেন। নেইমারও বলছেন, ভালো আছি। কোচ তিতে বলছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নেইমারকে বিবেচনার কথা।

আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার।

রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বারবার এসেছে নেইমার প্রসঙ্গ। এসেছে ক্যামেরুনের বিপক্ষে হারের প্রসঙ্গ, এসেছে ফুটবল সম্রাট পেলের প্রসঙ্গও। উত্তর দিয়েছেন অধিনায়ক থিয়েগো সিলভা।

গ্রুপপর্বে কী হয়েছে সেটি আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটি আমাদের নতুন ম্যাচ। ব্রাজিল দল তাদের সেরাটা দিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে; আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন অধিনায়ক।

তবে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এও বলেছেন, কোরিয়ানদের গতি আছে, বল পাসিং ক্ষমতা আছে, ডিফেন্স আছে। তবে তাদের দুর্বলতা আমাদের জানা আছে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে নেইমারের সুস্থতার খবরের পাশাপাশি পেলের শারীরিক অবস্থাবিষয়ক সুসংবাদ ব্রাজিল দলকে উজ্জীবিত করছে। ফুটবল কিংবদন্তি পেলে ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, তিনি ভালো আছেন। বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে শক্তি জুগিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102