ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলবেন রিয়াদ, আসতে পারে আরও একটি পরিবর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫১ বার পঠিত

নুরুল হাসান সোহানের চোটে হঠাৎ টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়ক হিসেবে নয়, রিয়াদকে ফেরানো হয়েছে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

মাহমুদউল্লাহকে নিয়ে নাটক হয়েছে অনেক। তিনিই ছিলেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু জিম্বাবুয়ে সফরের আগে হঠাৎ ঘোষণা করা হয়, মাহমুদউল্লাহ বিশ্রামে থাকবেন, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোহান।

সেই মতোই সোহান প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তৃতীয় ও শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না, দলে ফেরানো হলো মাহমুদউল্লাহকে।

কিন্তু অধিনায়কের দায়িত্ব দিয়ে নয়। নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে কি মাহমুদউল্লাহকে শুধু দলে নেওয়াই হয়েছে? একাদশে থাকবেন না?

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে জানালেন, মাহমুদউল্লাহ আজকের (মঙ্গলবার) ম্যাচে একাদশে থাকবেন। তাকে খেলানোর জন্যই দলে ডাকা হয়েছে।

তবে এই ম্যাচের একাদশ এখনও ঠিক হয়নি। উইকেট দেখে একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছেন সুজন। তবে সুজনের কথায় ইঙ্গিত পাওয়া গেলো, একাদশে আরেকটি পরিবর্তন আসতে পারে।

মুনিম শাহরিয়ার প্রথম দুই ম্যাচে নিজেকে একদমই মেলে ধরতে পারেননি। দুই ম্যাচে করেন মোট ১১ রান (৪ এবং ৭)। তাই তার বদলে শেষ টি-টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন পারভেজ হোসেন ইমন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102