ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলায় শিশুদের তর্ক, প্রতিপক্ষের দায়ের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আবু তাহের (২৮) নামের এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াজীপাড়া এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত আবু তাহের ওই আমির হামজার ছেলে।

আহতের ভাতিজা ফোরকান আহমেদ মুন্না জানান, বিকেলে স্থানীয় নুরুল আজিমের ছেলে মোরশেদ ও তুষারের সঙ্গে আবু তাহেরের ৪ বছর বয়সী ছেলে বাবুর খেলা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে মোরশেদ বাবুকে মারধর করে। খবর পেয়ে তাহের প্রতিবাদ জানালে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মোরশেদ। এ সময় তার হাতের চারটি আঙুলসহ কব্জির একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

মুন্না আরও জানান, স্থানীয়রা তাহেরকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাহেরকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জাগো নিউজকে বলেন, শিশুদের খেলা নিয়ে বড়দের বাকবিতণ্ডায় একজন আরেকজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। কেউ অভিযোগ না দিলেও আহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। এজাহার পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপরও জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102