ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খোঁজ মিলছে না লক্ষ্মীপুরের স্কুলছাত্র রিহানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে মো. রিহান (১২) নামে এক স্কুলছাত্রের দুই দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের দুই দিন পরেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার বিকাল) তার সন্ধান মেলেনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার বাবা কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রিহান উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবু তাহেরের ছেলে এবং চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

রিহানের পরিবার সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি সকালে রিহান চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় রিহানের বাবা আবু তাহের বুধবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। রিহানকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102