ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গঠনতন্ত্রে ফিরল ইবি শিক্ষক সমিতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন নির্বাচনের সিদ্ধান্ত নিলে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ ওঠায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ৩০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের এক সভার এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবাহান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, গত বছর ৩১ ডিসেম্বর পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ধারা ৭ এর ২ (ক) উপধারায় প্রতিবছর ১৫ ডিসেম্বরের মধ্যে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করে ৩১ ডিসেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে খোলার ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন নির্বাচন না করার সিদ্ধান্ত থাকলেও গত ১৭ জানুয়ারি এক সভায় নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। এ সময় সদস্যদের একাংশ গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে সিদ্ধান্তের বিপক্ষে মত দেন। কমিশন ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে সমিতির সদস্যরা প্রতিবাদ করেন। তাঁরা গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন নির্বাচন না করার দাবি জানান। তাঁদের দাবির প্রেক্ষিতে ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে আলোচনার পর কমিশন গঠনতন্ত্রের আলোকে বিশ্ববিদ্যালয় খোলার পর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবাহান এ বিষয়ে বলেন, কভিড পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে (১৭ ফেব্রুয়ারি) সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার পর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102