ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণআন্দোলনে দিশেহারা সরকার: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা।’

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মীর সরফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, সব মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে অবিলম্বে সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি জানান বিএনপি মহাসচিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102