ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিন আজ। গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে নগর স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে ৩শ’ থেকে সাড়ে তিনশ’ ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে জনসমাগম হচ্ছে চার-পাঁচগুণ বেশি ।

সকাল থেকেই টিকাকেন্দ্রগুলোতে রয়েছে উপচেপড়া ভিড়। কেউ কেউ ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

যারা স্বাস্থ্যবিধি নিশ্চিতের দায়িত্বে আছেন তাদের তুলনায় টিকা নিতে আসা মানুষের সংখ্যা অনেক বেশি স্বাস্থ্যকর্মীরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা করা হলেও এত মানুষকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হচ্ছে না।

এই কর্মসূচির আওতায় সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে করোনা টিকা দেয়া হচ্ছে।

৭ই আগস্ট থেকে পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102