ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণতন্ত্র ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপির শপথ: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততোবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততোবারই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। আজ দেশে গণতন্ত্র নেই। একটি দেশের গণতন্ত্র না থাকলে সেদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। তাই, আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

রোববার (৩০ মে) পল্লবীর অনিক প্লাজার সামনে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের আগে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির জন্ম ক্যান্টমেন্টে’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির জন্ম কোথায় তা জানার দরকার নেই, তার কর্ম ভালো। ক্যান্টনমেন্টে যদি বিএনপির জন্ম হয়ে থাকে তা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু যারা বলেন তাদের চিন্তা ধারা এবং জন্ম কোথায়? দেশের মাটিতে নাকি ভিন দেশে-এটা জানা জরুরি। কারণ, যারা শাসন করছে তারা দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়। তারা হচ্ছে অন্য দেশের তরে।

জিয়াউর রহমানকে জাতির ক্রান্তিকালের দূত উল্লেখ করে গয়েশ্বর বলেন, তিনি (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্রক্ষমতায় গিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি হচ্ছে আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের নেতা বেগম খালেদা জিয়া। তিনি গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন। এখনো কার্যত তিনি মুক্ত নন। তাই, তাকে সবাই মাদার অব ডেমোক্রেসি হিসেবে ডাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি একে এম মোয়াজ্জেম হোসেন ও সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। এরপর গয়েশ্বর চন্দ্র রায় জান্নাতুল মাওয়া মাদরাসা এলাকায় ত্রাণ বিতরণ করেন। সেখানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম অংশ নেন।

এছাড়াও পল্লবী, রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালসী, পল্লবী মল্লিকা হাউজিং এবং পল্লবী ত্রাণ বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়। এসব কর্মসূচিতে ছিলেন, স্থানীয় বিএনপি নেতা বুলবুল আহমেদ মল্লিক, আব্দুল আউয়াল, ইঞ্জি: মজিবুল হক, শফিকুল ইসলাম মিল্টন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102