ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আশিকুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জাহাঙ্গীর হুসাইনকে সভাপতি এবং চৌধুরী আশিকুল আলমকে সাধারণ সম্পাদক ও কামরুল হক লিকুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৮ম জাতীয় সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।

এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতারা। সম্মেলনে বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ঘুস-দুর্নীতির প্রতিবাদে বক্তব্য দেন। ব্যাংকসহ আর্থিক খাতে ব্যাপক লুটপাট ও গুম-খুনের বিরুদ্বে রুখে দাঁড়াতে জনগণকে আহ্বান জানান ফ্রন্টের নেতারা।

পরে সম্মেলনে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক লিকু, প্রকাশ দত্ত, বিএম শামীমুল হক, শ্যামল কুমার ভৌমিক, আবুল হোসেন, সুনীল সরকার, আশুতোষ বিশ্বাস, শহীদ সাগ্নিক, জিন্নাত আরা, সুখেন্দু তালুকদার, মধুমঙ্গল বিশ্বাস, শওকত হোসেন, শেখ সহিদুল ইসলাম, বেলায়েত হোসেন নয়ন, মো. নুরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102