ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

রোববার (১৫ মে) ভোরে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রাম থেকে সজলকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। সজল বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার (১৪ মে) সকালে নাজিরপুর উপজেলার একটি গ্রাম থেকে গণধর্ষণের শিকার গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তার মরদেহ আম গাছে ঝুলছিল।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মো. জিসান (২৭) ও সজল মোল্লাসহ তিনজনের নাম উল্লেখ ও আরও দুজনকে অজ্ঞাত আসামি করে গণেধর্ষণের অভিযোগে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন। সজল এ মামলার দুই নম্বর আসামি। মামলার প্রধান আসামি জিসান উপজেলার মালিখালী ইউনিয়নের ততুবাড়ি গ্রামের আ. জলিলের ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ভুক্তভোগী বিভিন্ন সময় কেনা-কাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাতায়াত করতেন। জিসান তাকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। শুক্রবার (১৩ মে) বিকেলে ভুক্তভোগী কোটালিপাড়া গেলে জিসান তাকে ফের কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ভুক্তভোগীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে যান জিসান। সেখানে সজলসহ পাঁচজন তাকে গণধর্ষণ করে কোটালিপাড়ার লিংক রোড এলাকায় ফেলে রেখে যায়। এতে ক্ষোভে ও লোক লজ্জায় ভুক্তভোগী আত্মহত্যা করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তার স্বামীর করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102