ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণপরিবহন চালুর দাবিতে যশোরে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

গণপরিবহন চালুর দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মে) সকাল ১১টায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ও যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর শহরের মণিহার বাস টার্মিনাল এলাকা ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মণিহার চত্বরে আজিজুল আলম মিন্টুর ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে বিশ্বনাথ ঘোষ বিষুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, করোনা মহামারির কারণে সরকার লকডাউন ঘোষণা ও গণপরিবহন বন্ধ করে। কিন্তু এরপর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, কলকারখানা, বিভাগীয় ও জেলা শহরের যানবাহন চলাচলের অনুমতি দেয়। কিন্তু দূরপাল্লার গণপরিবহন এ পর্যন্ত বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। এ অবস্থায় শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত নগদ অর্থ ও ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান নেতারা।

সভার আগে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102