ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘গণবন্ধু’ উপাধি পেলেন নুরুল হক ‍নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত
নুরুল হক নুর। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে এ সংক্রান্ত একটি ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।

ভিপি নূরকে দেওয়া হলো ‘গণবন্ধু’ উপাধি
গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় এ ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় এক সপ্তাহ পর সাংবাদিকদের বিষয়টি জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।
ভিপি নূরকে দেওয়া হলো ‘গণবন্ধু’ উপাধি
ভিপি নূরকে দেওয়া হলো ‘গণবন্ধু’ উপাধি
শামীমুর রহমান সাগর বলেন, ‘ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছেন। তিনি হামলা ও মামলার শিকার হয়েও লড়েই যাচ্ছেন। সব বাধা উপেক্ষা করে দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এই সময়ে তার এই ভূমিকা চিরস্মরণীয় করে রাখতেই আমরা টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেছি।’

#বাংলা ট্রিবিউন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102