ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত নয় মাসে সর্বোচ্চ শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার। যা গত নয় মাসে সর্বোচ্চ।

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনায়া আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং বাকি ৬ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৩৮ জনে।

গেল ২৪ ঘন্টায় ২১৯টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৫৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মঙ্গলবার (২৩ মার্চ) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। এদিকে, নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১২.৯৪ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.১২ শতাংশ। অন্যদিকে, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। তবে এই মহামারি ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ এবং করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় মার্চের ১৮ তারিখ।

এদিকে, বিশ্বে এখন পর্যন্ত ১২ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ গেছে ২৭ লাখ ৩৬ হাজার ৭৩০ জনের। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৭১৬ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে এখন পর্যন্ত তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৯৪৫ জনের।

সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৬৮৫ জনের।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন এবং আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২০০ জনের।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ার করোনা শনাক্তের সংখ্যা ৪৪ লাখ ৭৪ হাজার ৬১০ জন এবং দেশটিতে করোনায় প্রাণ গেছে ৯৫ হাজার ৮১৮ জনের। এছাড়া পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনা শনাক্তের সংখ্যা ৪৩ লাখ ১ হাজার ৯২৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৭২ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102