গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু কিংবা ডেঙ্গু সন্দেহে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই ঢাকার।
এর মধ্যে রাজধানীতে ১৬৯ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জনে।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০৫ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ১২৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট) হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন নয় হাজার ৩০৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন আট হাজার ২৩০ জন রোগী।