ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৫ জন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।
রোববার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। মৃত ৮৯ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও নারী ৪৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৮ ও বাসায় মারা গেছেন ২ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৪১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৬৩ হাজার ৪৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩ লাখ ২ হাজার ২৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬০ হাজার ৭৮২ জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২ হাজার ৩২৩ জন। ছাড় পেয়েছেন ৬ হাজার ৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৯০১ জন। ছাড় পেয়েছেন ১০ লাখ ৯৭ হাজার ৫৯২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৯৫ হাজার ৩০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102