ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশের ১১ জেলায় ১১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ দেশের ১১ জেলায় ১১৩ জনের মৃত্যু হয়েছে।। রাজশাহী মেডিকেলে পাঁচজন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

খুলনায় যারা মারা গেছেন ১৭ জন, তাদের মধ্যে পজিটিভ ১২ জন, বাকি ৫ জনের করোনার উপসর্গ ছিল। কুষ্টিয়ায় ২০ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে ৩ জন উপসর্গে। ময়মনসিংহে ১৫, টাঙ্গাইলে ৭ জন ও বগুড়ায় মারা গেছেন ৮ জন।

এছাড়াও নাটোর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজিটিভ ছিল একজনের। উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে জেলায়। কুড়িগ্রামে ১ জন ও চট্টগ্রামে ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা মেডিকেলে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হলেও বন্ধ রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এর বাইরেও দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102