ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে।

এর আগে গতকাল (৯ অক্টোবর) করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জনে এবং শনাক্তের সংখ্যা ছিল ৪১৫ জনে।

রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৩৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ১১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102