ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন এবং ৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। নতুন ১১৪ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৮ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৯ জন, দৌলতপুরের ১৮ জন, কুমারখালীর তিনজন, ভেড়ামারার ৩১ জন, মিরপুরের ১৪ জন এবং খোকসা উপজেলার ৯ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৯১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৫ হাজার ১৫৩ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭৮১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102