ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে নতুন শনাক্ত ৬১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৯ জন। সোমবার (০৭ জুন) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৬১ জনের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, পাঁচবিবি উপজেলায় ১৩ জন এবং আক্কেলপুর উপজেলায় চারজন রয়েছে। কালাই ও ক্ষেতলাল উপজেলায় করোনায় নতুন কোনো শনাক্ত নেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৪ জনের সংগৃহীত নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং ৪০ জনের আরটিপিসিআর টেস্ট করা হয়।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৮৪ জনের মধ্যে ৫৪ জন এবং আরটিপিসিআর টেস্টে ৪০ জনের মধ্যে সাতজনের করোনা শনাক্তসহ মোট ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ৩০৩ জন। তাদের মধ্যে ২২ জন হাসপাতালের করোনা ইউনিটে বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১০ মার্চে। সেই থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102