ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১২ জন। যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে রোববার (২৭ জুন) দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের ১৯ এপ্রিলও ১১২ জনের মৃত্যু হয়।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে। এছাড়া একদিনে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৭ হাজার ৬৬৬ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৩২ হাজার ৬৫৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ (প্রায় ২৪ শতাংশ)।
এর আগে, সোমবার (২৮ জুন) দেশে মৃত্যুর মিছিলে যোগ হয় আরও ১০৪ জন। এছাড়া রেকর্ড সংখ্যক ৮ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102