ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় সর্বোচ্চ শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি মাসে যা সর্বোচ্চ শনাক্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ১১৯ জন রোগী। আগামী মাস (জুন) থেকে জেলায় বাড়িভিত্তিক লকডাউন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

শনিবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী মাস থেকে যে বাড়িতে করোনা রোগী পাওয়া যাবে ওই বাড়ি লকডাউন করা হবে। সংক্রমণ রোধে জনগণকে সচেতন থাকতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।

তিনি আরও জানান, শুক্রবার জেলার ৩টি ল্যাবে ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ৬০ জন রোগী রয়েছে। এ ছাড়া সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ৯, সোনাইমুড়ীতে ২, চাটখিলে ২, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাট উপজেলায় ৬ জন রোগী রয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৬৩ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ২ হাজার রোগী।

কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন এবং হাসপাতালে আইসোলেশনে রয়েছে আরও ১৩ জন করোনা রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102