ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে আরও ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল দুজন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন।

রোববার (৬ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (০৫ জুন) দুপুর থেকে রোববার (০৪ জুন) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে তারা মারা যান।

জানা গেছে, মৃতদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের। বাকি তিনজনের একজন রাজশাহীর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে দুটি ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও ১৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০.২৭ শতাংশ।

এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৩০ জন। সর্বমোট ২৩২ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102