ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গফরগাঁওয়ে ছেলেকে পিটিয়ে হত্যায় বাবা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে প্রবাস ফেরত ছেলে শারফুল ইসলাম ঢালীকে (২৮) বাবা-মা ও ভাই মিলে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বৃহস্পতিবার মধ্য রাতে নিহত শারফুলের বোন শেফালী আক্তার বাদী হয়ে বাবা ও ভাইকে আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা করেন।

পরে বৃহস্পতিবার মধ্যরাতে ছেলেকে হত্যা মামলায় বাবা ইসহাক ঢালীকে (৬৩) গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে বুধবার সকালে উপজেলার চাকুয়া গ্রামে শারফুল ঢালীকে পিটিয়ে গুরুতর আহত করে মা-বাবা ও ভাই। পরদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ছেলেকে হত্যার দায়ে গ্রেপ্তার ইসহাক ঢালীকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102