ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গফরগাঁওয়ে মাথায় বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে আছর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছর উদ্দিন ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের কাজ চলছিল। বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় হঠাৎ একটি খুঁটি আছর উদ্দিনের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102