এবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ডেনভি থ্রি দিয়ে। ঢাকার ডেঙ্গুর ২০টি জিনোম সিকুয়েন্স করে এমন তথ্য গবেষণায় পাওয়া গেছে।
এর আগে ২০১৩ থেকে ১৬ পর্যন্ত ডেনভি১ এবং ডেনভি ২ দিয়ে আক্রান্ত হয়েছে মানুষ। এবছর ডেনভি ৩তে আক্রান্ত হচ্ছে। যারা সেরোটাইপ ১ এবং ২ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে সেরোটাইপ ৩ এ আক্রান্ত হচ্ছে তারা হেমোরোজিক হচ্ছে, শক হচ্ছে। ঝুঁকিটা বেড়ে যায় বলে গবেষকরা জানিয়েছেন। আজ সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ এ তথ্য জানান।