ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে বিধবা নারীর ঘরে মেম্বার, বাহির থেকে তালা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রামে গভীর রাতে বিধবা মহিলার ঘরে গিয়ে ধরা পড়ার পর মো. সাইফুল ইসলাম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (২ মে) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, উচাখিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম শনিবার (১ মে) গভীর রাতে তার ওয়ার্ডের দুই সন্তানের জননী এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। এই বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরে তালা মেরে দেন স্থানীয়রা। পরে সালিশে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুই জনের বিয়েতে সম্মতি দিলে রোববার (২ মে) সকালে স্থানীয় কাজী ডেকে এনে সাড়ে ৩ লাখ টাকার দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যকে আটকে রেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102