ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে সন্ত্রাসী হামলায় ক্ষত-বিক্ষত ভবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

নগরীর শাহমখদুম থানার আলিফ লাম মীম ভাটা এলাকায় পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় দফতরসহ একটি ভবনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কেউ আহত না হলেও মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ভবনে ব্যাপক হামলা চালায়। তছনছ করা হয়েছে অফিস। ভবনের জানালার কাচসহ জানালা-দরজা ভাংচুর করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ বলছে, কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ভবনটি যে জমিতে রয়েছে তা দখলে নিতেই কোনো প্রভাবশালী মহলের মদদে এ হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আর এ কারণেই পুলিশ ঘটনাস্থলে গিয়েও সন্ত্রাসীদের ধরেনি।

কারা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে তা জানলেও চরম ভীতি আর আতঙ্কের কারণে ভবন মালিক নাম বলতে চাননি। বুধবার দুপুরে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী, পুলিশ ও ভবন মালিক জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে আলিফ-লাম-মীম ভাটা এলাকার চারতলা ওই ভবনটিতে অন্তত ২০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে পরিবেশ অধিদফতরের বিভাগীয় কার্যালয়। ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় পরিবার নিয়ে বসবাস করেন ভবনের মালিক দিল আফরোজ জুলিয়া ও স্বামী অ্যাডভোকেট আমানুল হক।

সংশ্লিষ্টরা আরও জানান, সশস্ত্র সন্ত্রাসীরা প্রধান ফটকের তালা কেটে ভবনে প্রবেশ করে। পরে তারা ভবনের টেলিফোন ও ইন্টারনেট সংযোগ কেটে ফেলেন। এরপর ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার জানালার কাচ গুঁড়িয়ে দেয় লোহার রড দিয়ে। তৃতীয় তলার জানালা দরজাতেও ব্যাপক ভাংচুর চালায়।

নিচতলায় গ্যারেজে থাকা ভবন মালিকের প্রাইভেট কারটিও ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। ভবন মালিক ও পরিবেশ দফতরের লোকজন জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসী দলটি প্রায় এক ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে মোটরসাইকেলে করে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। পরে শাহমখদুম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বুধবার দুপুরে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবেশ অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা জানান, তারা সকালে এসে দেখেন ভবনের প্রধান ফটকের তালা কাটা। জানালা-দরজায় একটিও কাঁচ নেই। একটি শীতাতপ যন্ত্রও ভেঙে দেয়া হয়েছে। এ রহস্যজনক হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন তারা।

এদিকে রাজশাহী পরিবেশ দফতরের উপ-পরিচালক মনির হোসেন হামলার বিষয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, ভবন মালিকের কাছ থেকে জেনেছেন ভবন ও সংলগ্ন জমি কোনো পক্ষ দখলে নিতে চায়। হামলাকারীরা তাদের হয়েই তাণ্ডব চালিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। যেন ভবনটি খালি করে দেয়া যায়।

অন্যদিকে ভবনটির মালিক দিল আফরোজ জুলিয়া ও তার স্বামী অ্যাডভোকেট আমানুল হক জানলেও হামলাকারীদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। ঘটনার পর থেকে তারা ভয় ও আতঙ্কে অন্যত্র চলে যান। বিকালনাগাদও তারা ফিরে আসেননি।

পরে মোবাইল ফোনে আমানুল হক জানান, সোমবার গভীর রাতের ওই হামলায় অন্তত ২০ জনের মতো সশস্ত্র সন্ত্রাসী দল অংশ নিয়েছে। ঘণ্টাব্যাপী ভয়াবহ তাণ্ডবের সময় তারা কোনোরকমে প্রাণে রক্ষা পেয়েছেন।

আমানুল হক আরও জানান, হামলাকারীদের দেখেছেন তবে কাউকেও চিনতে পারেননি। এ কারণে মামলা করবেন না। শুধু পুলিশের কাছে পরিবারের নিরাপত্তা চান।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি অবাঙালি পরিবারের মালিকানাধীন স্বনামে পরিচিত আলিফ লাল মীম ভাটা ভবন ছাড়াও এর আশপাশে বিপুল পরিমাণ জমি রয়েছে যার বাজার মূল্য বহু কোটি টাকা। এই জমির কিছু অংশ সড়ক নির্মাণে হুমুকদখল করা হয়েছে। বর্তমানে ভবনটিসহ আশপাশে রয়েছে অনেক জমি। মালিকদের মাত্র একজনই এখন ভবনটিতে থাকেন। কেউ কেউ প্রাণের ভয়ে ঢাকায় থাকেন।

এর আগেও একটি ভূমিদস্যু চক্র এখানে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে। সোমবার রাতের হামলাও বিশেষ কোনো প্রভাবশালী মহলের মদদে ঘটেছে বলে তারা জানিয়েছেন।

এ হামলার বিষয়ে জানতে চাইলে শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এলাকাটি চন্দ্রিমা থানার অধীন। তাই তারাই ব্যবস্থা নেবে।

তবে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বলেন, ঘটনাস্থল শাহমখদুম থানার আওতাধীন। মামলা হলে ওখানেই হবে। তারপরও আমরা খবর পেয়ে কর্তব্যের খাতিয়ে ঘটনাস্থলে গিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102