ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে ৭ম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গভীর রাতে ইটভাটায় নিয়ে তাকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে।

সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।

ছাত্রীর বাবা জানান, উপজেলার কালুখান্দী গ্রামের ইমারত মোল্যার ছেলে গোলাম রব্বানী (৪২) দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি মেয়ে তাদের কাছে বললে গোলাম রব্বানীর পরিবারকে একাধিকবার জানানো হয়।

রব্বানীর পরিবারকে জানানোর ফলে রব্বানী ক্ষিপ্ত হয় এবং মেয়ে তুলে নেওয়ার হুমকি দেয়। এর জের ধরে গত রোববার গভীর রাতে মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে গোলাম রব্বানী ও তার দুই সহযোগী কালু কান্দি গ্রামের আমজাদ মোল্যার ছেলে আসাদ (৩৫) এবং বাকি মোল্যার ছেলে আলমগীর (২৭) অস্ত্রের মুখে ঘাড়ে করে জোরপূর্বক তার মেয়েকে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যায়।

সেখানে নিয়ে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। এদিকে মেয়েকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির নিকটবর্তী ওই ইটভাটা থেকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযোগ করেন।

মহম্মদপুর থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102