ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরমের তীব্রতা বাড়তে পারে, নেই বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পঠিত

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় গতকাল ছিল ৩৭ দশমিক ৪, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে তাপমাত্রা গতকাল ছিল ৩৮, আজ তা আরও কিছুটা বেড়ে ৩৮ দশমিক ১; রংপুরে ছিল ৩৪ দশমিক ৩, আজ তা বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৯; ময়মমসিংহে ছিল ৩৪ দশমিক ৫, আজ ৩৪ দশমিক ৭; সিলেটে ছিল ৩৫, আজও তা ৩৫ ডিগ্রিই আছে; চট্টগ্রামে ছিল ৩৫, আজ তা বেড়ে ৩৬ দশমিক ২; খুলনায় ছিল ৩৬ দশমিক ৫, আজ তা ৩৭ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৮, আজ তা কিছুটা কমে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102