ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘গরম যখন চরমে’ ভাইরাল ছবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

‘গরম যখন চরমে’ শিরোনামে এক ড্রামের পানিতে বাবা, ছেলে ও মেয়ে শান্তির পরশ খুঁজছেন! এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জহিরুল ইসলাম নয়ন নামের একজন তার ফেসবুকে ছবিটি শুক্রবার (১৫ জুলাই) দুপুরে পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তের মাঝে হাজারও ফেসবুক আইডিতে ছড়িয়ে যায়।

জহিরুল ইসলাম নয়ন জানান, গরমে সারা দেশের মতো পরিবারের সবাই অতিষ্ঠ! সেই গরম থেকে বাঁচতে ড্রামে ঠাণ্ডা পানি ঢেলে সেখানেই ছেলে আর মেয়েকে নিয়ে জীবনের একটু স্বস্তির চেষ্টা করেছি। এ যেন গরিবের এসির সুখ!

তিনি আরও জানান, ওই ড্রামে একসঙ্গে ছিলেন তার কন্যা নায়েলা নাজিবাহ ইসলাম রূপকথা আর পুত্র আব্দুল্লাহ আল জুরাইজ। তাদের বাড়ি ময়মনসিংহে। আর ছবিটি ক্যামেরাবন্দি করেন জহিরুল ইসলাম নয়নের স্ত্রী লুলু মারাজান লুসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102