ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরিবের আশ্রয়স্থল শেখ হাসিনা: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। অন্যদিকে গরিব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উন্নয়নকে অব্যাহত রাখতে তাকে আবার নির্বাচিত ও বিএনপিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দরিদ্র হ্রাসে ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে।

তিনি আরও বলেন, গরীব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সভায় নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102