ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূ খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পূর্ব মুন্সী পাড়ায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে জোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন ও তার ছেলে রুবেল (২৫) আহত হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি রুবেল বলেন, বাড়ির পাশে একটি জমিতে তাদের ঘাস লাগানো ছিল। যা তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চলাতো। প্রতিবেশি জিহাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম প্রায়ই তাদের গরু নিয়ে ঘাসের জমিতে ছেড়ে দিতো। তাদেরকে নিষেধ করলে বিষয়টির কোন গুরুত্ব দিতো না। এ নিয়ে অনেকবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে জোসনা বেগমকে জিহাদের পরিবারের নারীরা মারধর করে। দুপুরে আমি বাড়িতে গিয়ে ঘটনা জানতে পেরে এর প্রতিবাদ করতে গেলে এ সময় জিহাদসহ তার স্ত্রী জোহরা ও ছেলের বৌ শান্তা তাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। এলাকাবাসি তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিলে আমার মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মুঞ্জুরুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102