ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুবাহী পিকআপ ভ্যান থেকে পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সড়কে পিকআপ ভ্যান থেকে পড়ে ছাহেব আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার কাকিনা-রংপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাহেব আলী উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্তের চাপারহাট থেকে গরুবাহী একটি পিকআপ ভ্যানে করে রংপুরের দিকে যাচ্ছিলেন ছাহেব আলী। কাকিনা-রংপুর সড়কের রোড বেড়িয়ার গেটে তার মাথা আটকে গিয়ে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় ওই পিকআপ ভ্যানে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102