ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে হামলায় নারী নিহত, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বঙ্কুরা গ্রামে সন্ত্রাসী হামলায় শুকুরন বেগম (৫০) নামে এক নারী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছে। হামলাকারীরা এ সময় বসত ঘরও ভাংচুর করে।

গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে একদল সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ হতাহতদের স্বজনদের। এ ঘটনায় নিহতের ভাতিজা মো হানিফ বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।

নিহত শুকুরন বেগম ওই উপজেলার বঙ্কুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী। হামলায় গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, বঙ্কুরা গ্রামের সৌদি প্রবাসী বারেক বেপারীর জমির ঘাস কেটে নেয়ার অভিযোগে মঙ্গলবার সকালে স্থানীয় দুলাল বয়াতি ও তার বোন শুকুরন বেগমের সঙ্গে প্রতিবেশী বারেকের স্ত্রী রিনা বেগমের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে রিনা বেগমের জামাতা নাসির কাজীর নেতৃত্বে এক দল দুর্বৃত্ত রামদা ও লোহার রড নিয়ে বুধবার রাতে দুলাল বয়াতির বাড়িতে হামলা চালায়।

হামলায় তারা দুলালের বোন শুকুরন বেগমসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ভাংচুর করে দুলালের বসত ঘর। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শুকুরন বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় নিহতের ভাতিজা আবু হানিফ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গৌরনদী থানার পরিদর্শক তদন্ত মো হেলালউদ্দিন জানান, অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102