ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুর ধাক্কায় গুরুতর আহত দুই পুলিশ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

গরুর ধাক্কায় মৌলভীবাজারে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর এলাকার ৪ নম্বর ব্রিজ ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার পুলিশ লাইন্সে কাজ শেষে কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল শাহজাহান মোটরসাইকেলে করে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একটি গরু রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এই ঘটনায় এএসআই নজরুলের মাথা ফেটে যায় আর কনস্টেবল শাহজাহান মাথা এবং হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, আহত দুই পুলিশ সদস্য মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু তারা মাথায় আঘাত পেয়েছেন, সে কারণে চিকিৎসকরা সিটি স্ক্যান করেছেন। পরে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা গুরুতর নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102