ads
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুর পেটে ৭১ কেজি প্লাস্টিক-সুই-স্ক্রু-কয়েন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৮৬ বার পঠিত

ভারতের ফরিদাবাদে দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচার করে সবাই অবাক হয়ে গেছেন। গরুর পেটে ৭১ কেজি প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরিবেশেবাদীরা বলছেন, দেশটিতে প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা কতটা মারাত্মক রূপ নিয়েছে, তা ফুটে উঠেছে এই ঘটনায়।

পশুচিকিৎসকেরা গত সোমবার চার ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন। গরুটির পেটে পাওয়া বর্জ্যের মধ্যে আছে, প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন।

শহরে ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

ডা. আতুল মাওরিয়া বলেন, পশুটির অস্ত্রোপচার সফল হলেও এখনও আশঙ্কামুক্ত না। আগামী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গরুটি ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়েছে। পরে দেবাশ্রী প্রাণী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা দেখতে পান, গরুটি নিজের পেটেই ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হয়, দুর্ঘটনায় আহত হওয়া ছাড়াও এটির শরীরে আলাদা যন্ত্রণা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102