ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরু চুরির অভিযোগে জামাই-শ্বশুর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্বামী আবু সাউদ ও মেয়ের জামাই রাব্বিকে আটক করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য নার্গিস খাতুন ৯নং মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

গরুর মালিক একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নিহাল মণ্ডলের ছেলে নয়ন মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালঘর থেকে বাচ্চাসহ একটি গাভী চুরি হয়ে যায়। পরে খোঁজাখুঁজির করে জানতে পারেন বিজুলিয়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুনের বাড়িতে গরু দুটি আছে।

এ বিষয়ে মহিলা সদস্য জানান, মঙ্গলবার রাতে তার স্বামী গোয়ালে দুটি গরু রেখে যায়। এরপর গোয়াল থেকে গরু দুটি উদ্ধার করে তার স্বামী আবু সাইদ ও জামাই রাব্বিকে আটক করে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় মহিলা ইউপি সদস্যের স্বামী ও তার জামাইকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102