ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরু জবাই করে মাংস অসহায়দের দিয়ে দিল সৃষ্টি হিউম্যান রাইটস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪১ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু জবাই করে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে মাংস বিলিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল পর্যন্ত সংস্থার সদস্যরা স্থানীয় একটি মাঠে শতাধিক অসহায় মানুষের মধ্যে মাংস ও ৫ কেজি করে চাল ঈদ উপহার দেন।

এ সময় সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটির কেরানীগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন খান, সিনিয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সহ সভাপতি আঃ রব মাষ্টার, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, সদস্য আরিফুর হাসান সাগর, কামরুননাহার কাজল, রফিকুল ইসলাম সোগান, মহসিন আকাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

মাংস নিতে আসা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ জানান, সন্তানরা থেকেও আমার খোঁজ খবর রাখে না। ঈদে কোরবানি দেয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনোমতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো গোশত খেতে পারব না। কিন্তু এখনকার ছেলেপেলেরা আমারে ষাঁড় গরুর গোশত দিছে। এতে আমি বহুত খুশি হইছি।

সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, সংস্থার পক্ষ হতে আমরা সামাজিক ও মানবিক কাজগুলো করে যেতে প্রতিনিয়ত উৎসাহ পাচ্ছি। করোনা পরিস্থিতিতে আমরা বেশ কয়েকবার দুঃস্থদের ত্রাণ উপহার দিয়েছি। গত ঈদে পোশাক দিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা ঈদুল আজহা উপলক্ষে এখানকার শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে ষাঁড় গরুর মাংস ও ৫ কেজি করে চাল বিতরণ করেছি। সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102