ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গর্ভের সন্তান নষ্ট করতে না চাওয়ায় প্রেমিকাকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

প্রায় বছরখানেক ধরে চলছিল প্রেম। সেই সুবাদে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন প্রেমিকা। এতেই ঘটে বিপত্তি। প্রেমিকার গর্ভের সন্তান নিজের হলেও প্রেমিক অস্বীকার করেন। এ নিয়ে শুরু হয় মনোমালিন্য। একপর্যায়ে প্রেমিকাকে হত্যা করেন প্রেমিক।

রংপুরের মিঠাপুকুরে কিশোরী মোসলেমা খাতুন হত্যা মামলায় প্রেমিক নাহিদ হাসানকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসে। রোববার সন্ধ্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন নাহিদ।

পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নাহিদ মিঠাপুকুর উপজেলার দলসিংহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জবানবন্দিতে নাহিদ জানান, মোসলেমা খাতুন সম্পর্কে তার চাচাতো বোন। প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। সর্বশেষ গত ডিসেম্বরে তাদের শারীরিক সম্পর্ক হয়। এরপর নাহিদ দিনাজপুরে চাকরিতে চলে যান।

১৫ দিন আগে নাহিদকে মোসলেমা জানান, তিনি গর্ভবতী। কিন্তু নাহিদ তা অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনার দিন ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদকে ফোন দিয়ে দেখা করতে বলেন মোসলেমা। প্রথমে নাহিদ রাজি না হলেও পরে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে দেখা করেন। এ সময় গর্ভের সন্তান নষ্ট করতে বলেন নাহিদ। এতে রাজি হননি মোসলেমা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে ভুট্টাক্ষেতেই তাকে মেরে ফেলেন। এরপর নাহিদ নিজ বাসায় চলে যান।

শনিবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মোসলেমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোসলেমা একই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102