ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ভালুকা থানার পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক।
এর আগে, বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মহাসড়কের ভালুকা-শ্রীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়াজ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. কাদির মিয়ার ছেলে।
ওসি মাহমুদুল হক জানান, রাতে খবর আসে মহাসড়ক এলাকায় গলাকাটা অবস্থায় এক যুবক রাস্তার পাশে পড়ে ছটফট করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা এখনো জানতে পারিনি। আহত যুবক বতর্মানে সুস্থ আছেন।