ads
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলাচিপায় ১৪৪ ধারা, সংবাদ সম্মেলন ডাকলেন নূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৭ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই আদেশ রবিবার সকাল ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এরপরই গলাচিপার বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর) চার ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত ৩টার দিকে তিনি গলাচিপা শহরে পৌছান এবং বর্তমানে তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন।

বৃহস্পতিবার রাতে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর, হামলা ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী।

ভিপি নূর বলেছেন, ‘আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা।’ তিনি আজ বিকেল সাড়ে ৩টায় গলাচিপায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

এদিকে প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির নেতা হাসান মামুন বলেন, ‘চর বিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102