ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলাচিপায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বশির মীর (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত বশির হল উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত খোরশেদ মীর এর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় ধর্ষণের শিকার ওই তরুণী নিজে বাদী হয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই রাতেই আসামিকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, অনেক পূর্বে ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে বশির মীর ৫০০ টাকা ধার নেয়। তারই সূত্র ধরে গত ১০ অক্টোবর রাত্র ৯টায় পুকুর পাড়ে পানি আনতে গেলে ধারের টাকা দেওয়ার কথা বলে তাদের বসত ঘরের বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত মেলামেশা করতে থাকে। বর্তমানে তাকে বিয়ে করার কথা বলা হলে সে বিয়ে করিতে অস্বীকার করায় ওই যুবতী থানায় মামলা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষক বশিরকে পুলিশ বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়। আজ শুক্রবার আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102