ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলাচিপায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় মুন্নি আক্তার (২৭) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের তুহিন খানের স্ত্রী এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগরের মোসলেম প্যাদার মেয়ে। গৃহবধূর একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম জানান, কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য তুহিনের মা ঘুম থেকে উঠে দেখেন মুন্নি ঘরের নিচতলার মাঝখানের রুমের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোক এসে জড়ো হয়। খবর পেয়ে ইউপি সদস্য মনিরুল বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, গৃহবধূর আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102