ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলাটিপে-শিল দিয়ে আঘাত করে মেয়েকে হত্যা করল মা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৪ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে গলাটিপে ধরে শিল দিয়ে মাথায় আঘাত করে মোহনা (৭) নামে এক শিশু কন্যাকে হত্যা করেছে তার মা।

রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনা চন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনার মা বেদেনা বেগম (২৫) মানসিক ভারসাম্যহীন এবং বাবা মোহাম্মদ আলী সৌদিপ্রবাসী। রোববার বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে ঘরে ডেকে নিয়ে গলাটিপে ধরে শিল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার কথা নিজেই স্বীকার করেছেন তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মা বেদেনা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুর্শেদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মা বেদেনাকে গ্রেফতার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102